ঢাকাThursday , 4 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

Link Copied!

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নাগরিয়াকান্দি মহল্লার হাসেম মোল্লা বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ব্যাংক কর্মকর্তা আবুল ফজলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।
আবুল ফজল শিবপুর উপজেলার বাড়ৈগাঁ এলাকার ইউনুস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসার জানান, দুপুরে নাগরিয়াকান্দি এলাকার একটি কেন্দ্রের কালেকশন শেষে আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন আবুল ফজল। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। পথে এক কিশোরী ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় ওই কিশোরীকে বাঁচাতে গেলে আবারও আবুল ফজলকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় তারা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত ব্যাংক কর্মকর্তাকে চিকিৎসার জন্যে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে টাকার পরিমাণ সম্পর্কে অবগত নই। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।