ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের খুলশি থানা এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা অর্ধশত পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন এবং কাট্টলী সার্কেলের মো. তৌহিদুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে পাহাড় দখল করে কতিপয় ব্যক্তি কাঁচা ও সেমিপাকা ঘর নির্মাণ করে নিম্ন আয়ের লোকদের ভাড়া দিয়ে রেখেছে। এ সব পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় অসংখ্য মানুষ বসবাস করছে। প্রবল বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা থাকায় বসবাসকারীদের উচ্ছেদ করা হয়েছে।
এই অভিযানের আওতায় নগরীর খুলশি থানার পরিবেশ অধিদপ্তর সংলগ্ন পাহাড়ে উচ্ছেদ করা হয়। ওই এলাকা থেকে কাঁচা ও সেমিপাকা অর্ধশত ঘর উচ্ছেদ করা হয়েছে।
নগরীর ১৭টি পাহাড়ে এভাবে ঝুঁকিতে থাকা ঘর উচ্ছেদ করে সাধারণ মানুষকে নিরাপদ করার এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।