ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে শতাধিক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

Link Copied!

রাঙামাটি সংবাদদাতা : রাঙামাটির লংগদুর মাইনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানসহ শতাধিক বসতবাড়ি পুড়ে গেছে।
বুধবার ভোররাতে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়া টিলাতে এ ঘটনা ঘটে। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে সঠিক কোন তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের ঢাকাইয়া টিলার একটি বসত বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর আগুন ছড়িয়ে পরে পাশের বাড়ি-ঘরে। খবর পেয়ে ছুটে আসে স্থানীয় এলাকাবাসী। কিন্তু মুহূতেই আগুন চারপাশে ছড়িয়ে পরে।
লংগদু উপজেলায় কোন ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘক্ষণ চেষ্টা চালানোর পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে বেশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর আগে মাইনীমুখ বাজারের ৫টি দোকান ও ঢাকাইয়া টিলার শতাধিক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, লংগদু থানার (ওসি) রঞ্জন কুমার সামন্ত, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম ।