ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ নেতা হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে বাড্ডার সাতারকুলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্ধুকযুদ্ধে রমজান (৩৭) নিহত হন। বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী হত্যা মামলার প্রধান আসামি ছিলেন রমজান।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, রাতে বাড্ডার সাতারকুলে ডিবি পুলিশের সঙ্গে কয়েকজন সন্ত্রাসীর গুলি বিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
২০১৮ সালের ১৫ জুন উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১ নম্বর লেনের বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ পড়তে আসেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। নামাজ শেষে বের হলে তাকে গুলি করে হত্যা করা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন রমজান।