ঢাকাTuesday , 2 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৯ মাসের শিশুকে হত্যা, মা আটক

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় নয় মাস বয়সী শিশু মহেব ওরফে মেহেদীকে হত্যা করেছে মা। এ ঘটনায় মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর রায়ের মহল দক্ষিণপাড়া সবুরের মোড়স্থ বায়তুর রহমাহ মসজিদ গলির বাঙ্গাল বাড়ি রোডে এ ঘটনা ঘটে। বটি দিয়ে ঘরের বিছানার ওপর তাকে জবাই করে হত্যার পর মা নিজেই বটি ধুয়ে রেখে দেয়। এ ঘটনায় মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত শিশু ওই এলাকার জামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শ্রাবণী মানসিক ভারসাম্যহীন। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল হোসেন বলেন, বটি দিয়ে গলা কেটে মা শ্রাবণী ছেলে শিশুটিকে হত্যা করেছে, এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তবে শ্রাবণীকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলেছেন।