গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় একটি স্পিনিং মিলের গুদামে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শ্রীপুর ফায়ার স্টেশন ও স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান দুপুর আড়াইটার দিকে নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ প্রতিবেদন (বিকেল) লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

