ঢাকাTuesday , 2 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে মা-মেয়েকে গুলি করে হত্যা

Link Copied!

রাঙামাটি সাংবাদদাতা : রাঙামাটির কাপ্তাইয়ে ষাটোর্ধ্ব এক মা ও তার মেয়েকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
সোমবার গভীর রাতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা ষাটোর্ধ্ব এক মা ও তার ৩০ বছর বয়সি মেয়েকে গুলি করে হত্যা করেছে।
নিহতরা হলেন- মা সাং খই মারমা (৬০) ও মেয়ে মে সাংনু মারমা (৩০)।
সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী এবং চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল নিহতদের লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, মে সাংনুর স্বামী ও বাবা লিবারেশন পার্টি এমএলটির সক্রিয় সদস্য ছিলেন। সম্প্রতি তারা সেই দল ত্যাগ করে পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এমএলটির সশস্ত্র সন্ত্রাসীরা মা-মেয়েকে হত্যা করেছে।