ঢাকাMonday , 1 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগকর্মীকে নির্মম নির্যাতন!

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনী এলাকায় যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষের নেতা-কর্মীরা।
রোববার বিকেলের এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। নির্যাতনের শিকার মো. মহসিন (২৬) উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচির অনুসারী।
গুরুতর আহত অবস্থায় মহসিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ (১৮), মো. মিরাজ (১৭), মো. সাজু (২৪), মো. বেলাল (২০) ও মো. তারেক (১৮)।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ব কলোনীর এন ব্লকে মহসিন নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় পেটানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
নির্যাতনের ভিডিও ফুটেজে দেখা যায়, গলিতে দাঁড়িয়ে থাকা মহসিনকে অতর্কিত মারধর শুরু করে ১০/১২ জনের একটি দল। মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঘিরে প্রকাশ্যে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে তারা। পরে মারা গেছে ভেবে ফেলে রেখে যায়।
ভিডিও দেখে তুহিন, রাব্বী, পারভেজ, ফারহান ও খোকনসহ কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।