ঢাকাMonday , 1 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

Link Copied!

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর চারজন আহত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন জানান, সোমবার সকালে চাটমোহর থেকে সিএনজি চালিত অটোরিকশাটি পাবনা যাচ্ছিল। পথে আটঘরিয়ার জালালের ঢাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগ্রামী ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। আহত হয় অপর চার যাত্রী ।
পুলিশ ট্রাকটিকে আটক করেছে। আহত চারজনকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।