ঢাকাSunday , 30 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ছুরিকাঘাতে যুবক খুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পূর্বশক্রতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াসিন মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক যুবক।
শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকার মাজার বস্তি হোন্ডা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিনের বাড়ি জামালপুরের ইসলামপুর থানায়। তার বাবার নাম লাল মিয়া মোল্লা। তারা টঙ্গীর মাছিমপুর এলাকায় পরিবারসহ বাসা ভাড়া করে থাকতেন।
আহত পারভেজকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: দেলোয়ার হোসেন চৌধুরী ও স্থানীয়রা জানান, রাতে পূর্ব শক্রতার জের ধরে হোন্ডা রোড এলাকায় আবুল কালাম নামে একজনের সঙ্গে ইয়াসিন মোল্লা ও পারভেজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম ওই দুই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আহত পারভেজকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ইয়াসিনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আবুল কালামকে গ্রেপ্তারে অভিযান চলছে।