ঢাকাSunday , 30 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজ বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার একটি বাসা থেকে মা ও তার শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লক্ষ্মী রাণী সরকার এবং তার শিশুকন্যা অনন্যা রাণী সরকারের লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে এ ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়ে কিছু জানাতে পারেনি।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচলাইশ থানার মসজিদ গলির একটি বাসা থেকে মা ও শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা স্থানীয় চা দোকানি শ্রী রঞ্জন সরকারের স্ত্রী ও কন্যা। শ্রী রঞ্জন সকালে দোকানে চলে যাওয়ার পর বাসায় ছিল তার স্ত্রী ও কন্যা। সন্ধ্যায় তিনি বাসায় ফিরে তাদের লাশ দেখতে পান।কীভাবে তাদের মৃত্যু ঘটেছে পুলিশ তা তদন্ত শুরু করেছে।