ঢাকাSaturday , 29 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল শিশুর

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দেবহাটায় মহেন্দ্রর ধাক্কায় নাসিমা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকালে দেবহাটর গাজীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুশীলগাথী গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, শিশুটি রাস্তা পার হচ্ছিল। এসময় নলতা থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র তাকে ধাক্কা দেয়। এরপর শিশুটিকে স্থানীয়রা সখিপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বলেন, মহেন্দ্র চালক আয়ুব হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।