ঢাকাThursday , 27 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে যুবক আহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম মনি (৩৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
আহত মনি শার্শা উপজেলার পুটখালী গ্রামের জেলে পাড়ার গুলজার হোসেনের ছেলে ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে রাখালরা ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা এসময় তাদের ওপর গুলি করেন। এতে মনি আহত হন। মনির সহযোগীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি-২১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, ‘শুনেছি একজন যশোর হাসপাতালে ভর্তি আছে। খোঁজ নিয়ে সম্পূর্ণ তথ্য জানার পর বলতে পারব।