ঢাকাWednesday , 26 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আম বোঝাই ট্রাক খাদে, ব্যাপারী ও চালক নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আম বোঝাই ট্রাক খাদে পড়ে আমের ব্যাপারী ও ট্রাকচালক নিহত হয়েছেন।
মুক্তাগাছার লেংড়া বাজার এলাকায় আজ বুধবার সকালে সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আম বোঝাই ট্রাকটি মুক্তাগাছার লেংড়া বাজার এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক রুহুল আমিন (৪২) ও আমের ব্যাপারী পাভেল (৪৫) মারা যান। দু’জনের বাড়িই কিশোরগঞ্জ জেলায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা থানায় নিয়ে আসে।
ট্রাকটি আম নিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।