ঢাকাWednesday , 26 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে কলেজছাত্রের পায়ের রগ কেটেছে সন্ত্রাসীরা

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এক কলেজ ছাত্রর পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তার শরীরের ৮টি স্থানে ছুরিকাঘাতও করেছে তারা।
গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহত কলেজ ছাত্র’র নাম ইমন মোল্যা (২০) । সে নীলগঞ্জ এলাকার ইসমাইল মোল্যার ছেলে।
ইমনের ভাই প্রান্ত সাংবাদিকদের জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মনা দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করার চেষ্টা করছিল। তার ভাই এতে বাধা দেওয়ায় এই হামলা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসী মনার নেতৃত্বে রাশেদ, সবুজ, সাব্বির, রকি, বিন্দুসহ ৭/৮জন সন্ত্রাসী ইমন মোল্যাকে নীলগঞ্জ ব্রিজের পাশ থেকে ডেকে হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় সে পড়ে গেলে তারা তার বাম পায়ের রগ কেটে শরীরের অন্যান্য জায়গায় ছুরিকাঘাত করে। মৃত্যু হয়েছে ভেবে তারা চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে যশোর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ওহেদুজ্জামান আজাদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
সংবাদ পেয়ে কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সমীর কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে এসে আহত ইমন মোল্যার পরিবারের লোকজনের সাথে কথা বলেন।