ঢাকাWednesday , 26 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে আওয়ামী লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের (৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিউটি আক্তার কুট্টি চানপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে যাচ্ছিলেন। পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।