ঢাকাTuesday , 25 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের পরদিন ক্ষেতে মিলল স্কুলশিশুর লাশ

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের পরদিন বাড়ির পাশের ক্ষেতে মিলল স্কুলশিশুর মরদেহ।
ছয় বছর বয়সী শিশুটির নাম সোহাগ হোসেন। ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চড়গড়গড়ি গ্রামের আকমল হোসেন তার বাবা। সে স্থানীয় ওসাকা কিন্ডার গার্টেনের নার্সারির ছাত্র। মঙ্গলবার সকাল আটটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, সোমবার (২৪ জুন) বিকেলে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকায় মাইকিং করেন তার স্বজনেরা। মঙ্গলবার সকালে বাড়ির পাশে করলা ক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ওসি জানান, শিশুটির গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।