ঢাকাTuesday , 25 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজ স্কুলমাঠেই ট্রাকের চাকায় পিষ্ট হলো শিশু

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলমাঠে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুলশিশুর।
প্রাণ হারানো ওই স্কুলশিশুটির নাম মারুফ হোসেন (৯) । উল্লাপাড়ার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। শিশু মারুফ এ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবা শাহাদাৎ হোসেন এই এলাকারই বাসিন্দা। স্কুলশিশুটির মর্মান্তিক স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, বোয়ালিয়া চান্দেরপাড়া গ্রামের আরিফুল নামে এক ট্রাক হেলপার একা একাই ওই স্কুলমাঠে ট্রাক ড্রাইভিং শিখছিলেন। এ সময় মাঠে খেলতে থাকা মারুফকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে হেলপার আরিফুল পালিয়ে গেছে।