ঢাকাSaturday , 22 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে দুই নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নিহত এই নারীর নাম আসমা বেগম (৪০) । তিনি মোহনপুরের ওষায়ের হাটরা গ্রামের বাবুল ইসলামের স্ত্রী। তার লাশ পাওয়া গেছে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বিলের ভেতর।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, শনিবার সকালে পদ্ম বিলে ছাগল চরাতে গিয়ে দুই শিশু প্রথমে আসমা বেগমের লাশ দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। লাশের পা ও মুখে জখম রয়েছে। ঘটনাস্থল থেকে একটি কনডমের প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর আসমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার হওয়া অন্য নারীর নাম আনোয়ারা বেগম (৪৮) । তিনি দুর্গাপুর গ্রামের মো. বুলবুল্লাহর স্ত্রী। আনোয়ারার ঝুলন্ত লাশ ঘরে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে।
আনোয়ারা বেগমের পরিবারের বরাত দিয়ে মোহনপুর থানার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই নানা অসুখ-বিসুখে ভুগছিলেন আনোয়ারা। এ জন্য শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আসমার লাশ উদ্ধারের ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের হবে। আর আনোয়ারার আত্মহত্যার ঘটনায় দায়ের করা হবে অপমৃত্যুর মামলা।