ঢাকাSaturday , 22 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রের হাত-পা ভেঙেছেন দোকানদার

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে টাকা চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির ছাত্র নিজাম উদ্দিনকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন এক দোকানদার ও তার ছেলেরা।
আহত স্কুল ছাত্র নিজাম উদ্দিন চরসেকান্তর সফিক একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ও রামগতি পৌরসভার চর হাসান-হোসেন এলাকার আশরাফ আলীর ছেলে।
আহত স্কুলছাত্রের বাবা-মা জানান, রামগতি পৌরসভার হাসান-হোসেন এলাকার খায়ের মাঝির খেলনার দোকান থেকে বুধবার বিকেলে কে বা কারা ১৫০ টাকা চুরি করে। ওই টাকা চুরির অপবাদ দিয়ে স্থানীয় নুড়িয়া হাজিরহাট বাজার থেকে ওই দিন রাত ৯টার দিকে খায়ের মাঝি, তার ছেলে মনির হোসেন ও আবদুল করিম নিজাম উদ্দিনকে ধরে তার বাড়িতে নিয়ে যায়। পরে ঘরে আটক রেখে হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে মারধর করে। একপর্যায়ে একটি হাত ও পা ভেঙে দেয় তারা।
গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিনকে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন পরিবারের লোকজন। অবস্থায় অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিজাম উদ্দিনের অবস্থার আরো অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১০টার দিকে সদর হাসপাতালে পাঠানো হয়। মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে খায়ের মাঝি ও তার দুই ছেলে বেদম পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন নিজাম উদ্দিনের স্বজনরা।
এ বিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুজনা বেগম বলেন, স্কুলছাত্র নিজাম উদ্দিনের হাত-পা ভেঙেছে। তার অবস্থা গুরুতর, উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হবে।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।