ঢাকাSaturday , 22 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে প্রচুর অস্ত্রসহ সন্ত্রাসী রাঙ্গা গ্রেপ্তার

Link Copied!

নাটোর সংবাদদাতা: নাটোরে বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি মাসুদ রানা রাঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংড়া উপজেলার কৈগ্রামের একটি ইলেকট্রনিকসের দোকান থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ছাড়াও ৪ রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ। মাসুদ রানা রাঙ্গা কৈগ্রামের আব্দুল খালেকের ছেলে।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল ইসলাম বলেন, রাঙ্গার বিরুদ্ধে সিংড়া থানায় হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও আরো বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরেই পলাতক ছিল। মাঝে মাঝে এলাকায় বের হয়ে বিভিন্ন অপকর্ম চালাতো।
জানা গেছে, রাঙ্গা কৈগ্রামের মোস্তফা হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি।