ঢাকাThursday , 20 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫ জন।
নিহত ব্যাক্তির নাম আজম মুন্সী (৪৮) । আজ বৃহস্পতিবার সকালে কুমারখালী উপজেলার বাঁশগ্রামের কারিকর পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মফিজ গ্রুপের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী গ্রুপের বিরোধ চলে আসছিল। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় তারই রেশ ধরে মফিজের লোকজনের সাথে আলীর লোকজনের কথাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার সকালে আলী গ্রুপের লোকজন হঠাৎ আজম মুন্সীর বাড়িতে হামলা চালিয়ে তাকেসহ পরিবারের আরো ৫জনকে কুপিয়ে আহত করে। স্থানীরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজম মুন্সী মারা যায়।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।