ঢাকাThursday , 20 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্বিন তাড়ানোর নির্যাতনে যুবতীর মৃত্যু!

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় জ্বিন তাড়ানোর জন্য হাত পা বেঁধে শারীরিক নির্যাতনে শাহনাজ আক্তার শিখা (২৪) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে।
অভিযুক্ত কবিরাজ দম্পতিকে বুধবার রাতে আটক করেছে পুলিশ। শাহনাজ আক্তার শিখা ঢাকার সাদ্দাম মার্কেট এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ রাতে মিজমিজি চৌধুরী পাড়া এলাকা থেকে কবিরাজ দম্পতি কবিরাজ ফারুক ও তার স্ত্রী জেসমিনকে আটক করে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, অভিযুক্ত কবিরাজ দম্পতির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।