ঢাকাMonday , 13 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধান্ত চূড়ান্ত, রিয়ালে যাচ্ছেন হ্যাজার্ড!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গুঞ্জন চলছিল, চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবেন এডেন হ্যাজার্ড। স্পেন ও ইংলিশ গণমাধ্যম একাধিকবার হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদ যাওয়া নিয়ে খবর প্রকাশ করেছে।
চলতি মৌসুম শেষেই হতে পারে ট্রান্সফার। কিন্তু রিয়াল মাদ্রিদ কিংবা হ্যাজার্ডের পক্ষ থেকে কেউই ট্রাইন্সফার নিয়ে মুখ খুলছিল না। অবশেষে এগিয়ে এলেন হ্যাজার্ড। জানালেন চেলসি ছাড়ছেন মৌসুম শেষেই। কোথায় যোগ দেবেন তা অবশ্য খোলাসা করেননি। তবে রিয়াল মাদ্রিদ যে হ্যাজার্ডকে পেতে আগ্রহী তা কিছুদিন আগেই সরাসরি বলেছেন রিয়াল বস।
দুই পক্ষের মধ্যে কথা চলাচালির মধ্যেও কেউ কেউ বিশ্বাস করছিল, চেলসির সঙ্গে অন্তত ২০২০ সাল পর্যন্ত চুক্তি বাড়াবেন হ্যাজার্ড। কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। গণমাধ্যমের দাবি, রোববার লিস্টারসিটির বিপক্ষে চেলসির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন হ্যাজার্ড। চেলসি ১৩০ মিলিয়ন ইউরোতে হ্যাজার্ডকে বিক্রি করবে।
নিজের ট্রান্সফার নিয়ে হ্যাজার্ড বলেছেন,‘আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। সেটাই চূড়ান্ত। আমি আরও কিছুদিন অপেক্ষা করতে চাচ্ছি। আপনারা যেমন অপেক্ষা করছেন, তেমনি আমার ভক্ত, সমর্থকরাও অপেক্ষা করছে। ‘
মৌসুমে ১৬ গোল ও ১৫ অ্যাসিস্ট করেছেন হ্যাজার্ড। চেলসিতে সাত বছর কাটানো এ তারকা ফুটবলার যেন ইংলিশ লিগেই থাকে সেজন্য ভক্ত, সমর্থরা জোট বেঁধেছেন। রোববার লিস্টার সিটির ম্যাচে তারা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন। তাতে লিখা ছিল,‘এডেন হ্যাজার্ড ব্লেডস ব্লু, চেলসি ইজ ইউর হোম।’