ঢাকাSunday , 12 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও নেই বেল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লিগের আজকের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।
আজও রিয়াল তাঁবুতে দেখা যাবে না গ্যারেথ বেলকে। কোচ জিনেদিন জিদানের আজকের স্কোয়াডে নেই ওয়েলশের এ ফরোয়ার্ড। প্রশ্ন উঠছে, রিয়াল মাদ্রিদের বেলের ভবিষ্যত নিয়ে। বেল কি আর সুযোগ পাবেন স্প্যানিশ জায়ান্ট দলে! স্পেনের স্থানীয় এক গণমাধ্যমের দাবি, চায়না ক্লাবগুলোর সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে বেলের এজেন্ট।
এ নিয়ে ম্যাচের আগে জিদানকে জিজ্ঞাসা করা হয়েছিল। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অবশ্য মুখ খুলেননি জিদান। তবে বেল যে তার পরিকল্পনায় আর নেই তা বোঝা যাচ্ছে ভালোভাবেই।
গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষেও মাঠে ছিলেন না বেল। তাকে ছাড়াই দল সাজিয়েছিলেন জিদান। আজ রাতেও বেলকে দেখা যাবে না সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল মাদ্রিদের আজকের ফরোয়ার্ড লাইনে থাকবেন ব্রাহিম দিয়াজ, মারিয়ানো দিয়াজ, লুকাস ভারকুয়েজ, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজামা।