ঢাকাSunday , 12 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরকে নতুন প্রদেশ ঘোষণা আইএসের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রথমবারের মতো ভারতে তাদের প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। শুক্রবার আইএসের মুখপাত্র বার্তা সংস্থা আমাকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতের কাশ্মীরকে আইএস তাদের এই নতুন প্রদেশ হিসেবে ঘোষণা দিয়েছে। কাশ্মীরের শোপিয়ান জেলার আমশিপোরাতে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে কাশ্মীরকে ‘উলায়াহ অব হিন্দ’ আখ্যা দিয়েছে।
আইএসের এই দাবির সঙ্গে ভারতীয় পুলিশের শুক্রবার দেওয়া বিবৃতির কিছুটা মিল পাওয়া গেছে।
সাইট ইন্টিলিজেন্স গ্রুপের পরিচালক রিতা কাৎজ বলেছেন, ‘যেখানে সত্যিকারের শাসনই নেই সেখানে প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা সম্পূর্ণ ফালতু, তবে এটা বাদ দেওয়া যায় না।’
তিনি বলেন, ‘বিশ্ব হয়তো আইএসের এই উন্নয়নে চোখ ঘুরাতে পারে। তবে এই অঞ্চলে জিহাদিদের জন্য আইএসের খিলাফতের মানচিত্র পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত।’