স্পোর্টস ডেস্ক : দল থেকে তার বাদ পড়ার একটা গুঞ্জন অবশ্য শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত হাশিম আমলাকে রেখেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গে বৃহস্পতিবার ঘোষিত দলে কোনো চমক নেই। ৩৬ বছর বয়সি আমলা থাকায় দলে জায়গা হয়নি রিজা হেনড্রিকসের।
দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিচ নটজে, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ইমরান তাহির, রাসি ফন ডার ডুসেন।

