ঢাকাSaturday , 13 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোট পেয়ে ছিটকে গেলেন রামোস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পেশির চোটে ভুগছেন সার্জিও রামোস। এ চোটের কারণে সোমবার লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারবেন না স্প্যানিশ এ তারকা।
বাঁ পায়ের পেশিতে প্রথম গ্রেডের চোটে ভুগছেন রামোস। ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে রিয়াল অধিনায়কের চোট পাওয়ার খবরটি জানানো হয়। ৩৩ বছর বয়সী সেন্টার-ব্যাককে কতদিন বাইরে থাকতে হবে তা জানা যায়নি।
প্রথম গ্রেডের চোটের জন্য সাধারনত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে। গত ৩১ মে ভিয়ারিয়ালের বিপক্ষে এমন চোটে ভুগতে হয়েছিল রিয়াল মাদ্রিদ শিবিরের আরেক তারকা খেলোয়াড় গ্যারেথ বেলকে। রিয়ালের হয়ে অ্যাইবারের বিপক্ষেও শেষ ম্যাচে মাঠে নামানো হয়নি তাকে। এবার পেশির চোটের জন্য তাকে কতদিন বাইরে থাকতে হবে তা চোট পর্যালোচনার পরই বলা যাবে।
স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের আশা আগেই শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। লিগে দলটির পয়েন্ট ৩১ ম্যাচে ৬০। সমান ম্যাচে তাদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। লা লিগা ছাড়াও মৌসুমের অন্য দুটি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল’রে থেকেও এরই মধ্যে ছিটকে গেছে জিনেদিন জিদানের দলটি।