ঢাকাMonday , 8 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় নিহত প্রোটিয়া নারী অলরাউন্ডার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জার্সিতে তিনটি ওয়ানডে ও একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এলরিসা থিউনিসেনের। সড়ক দুর্ঘটনায় এবার নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রাক্তন এ নারী ক্রিকেটার। ২৫ বছর বয়সী অলরাউন্ডারের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়েছেন তার প্রথম সন্তান।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ইমার্জিং একাদশের হয়ে খেলেন থিউনিসেন। পান তিন উইকেট। প্রোটিয়াদের হয়ে সেটিই ছিল থিউনিসেনের শেষ ম্যাচ। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন তিনি।
নারী এ অলরাউন্ডারের দুর্ঘটনা নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, নর্থ ওয়েস্টের স্টিলফন্টেইনে এক মোটর গাড়ি দুর্ঘটনায় নিহত থিউনিসেন। ঐ দুর্ঘটনায় তার প্রথম সন্তানেরও মৃত্যু হয়।
থিউনিসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে সিএসএ’র প্রধান নির্বাহী থাবাং মোরে এক শোক বার্তায় বলেন, ‘আমাদের সবার জন্য এটি শোকের একটি সংবাদ। সে ক্রিকেট কমিউনিটির জন্য অনেক কিছু করেছে। জাতীয় দল ও তৃণমূল ক্রিকেটেও তিনি অনেক অবদান রেখেছেন। সিএসএ পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি তার স্বামী, রুডি, তার পরিবার, বন্ধু ও তার ক্রিকেট পরিবারের সবাইকে।’
থিউনিসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে দক্ষিণ আফ্রিকা নারী দলের অধিনায়ক ড্যান ফন নাইকার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘শান্তিতে থেকো ভদ্র এলরিসা। সৃষ্টিকর্তা তার পরিবার ও বন্ধুদের ধৈর্য্য ধরার শক্তি দিন।’