ঢাকাSaturday , 6 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রীষ্মেই রিয়ালে যোগ দিচ্ছেন হ্যাজার্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইডেন হ্যাজার্ডকে পেতে চেলসির সঙ্গে চুক্তির কাছাকাছি রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে বেলজিয়াম এ তারকাকে রিয়াল মাদ্রিদে দেখা যাবে বলে স্প্যানিশ গনমাধ্যমগুলোর খবর।
গ্রীষ্মের দলবদলেই হ্যাজার্ড চেলসি ছাড়ছেন বলে জানিয়েছিলেন দলটির কোচ গাস হিডিঙ্ক। স্টামফোর্ডব্রিজ ছেড়ে তিনি কোথায় যাচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি হিডিঙ্ক। তবে হ্যজার্ডের প্রতি জিদানের সাম্প্রতিক প্রশংসার পর তার রিয়ালে আসার গুঞ্জন আরো জোরালো হয়েছে। এছাড়া জিদান রিয়ালে থাকলে সান্তিয়াগো বার্নাব্যুতে আসবেন বলে আগেও জানিয়েছিলেন হ্যাজার্ড।
গত মৌসুমেই হ্যাজার্ডকে দলে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বেলজিয়ান এ তারকার জন্য ২০০ মিলিয়ন ইউরোর উঁচু দর হাঁকিয়েছিল চেলসি। তাই এ মিডফিল্ডারের প্রতি তখন আগ্রহ হারিয়েছিল রিয়াল। তবে জিদান দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফেরার পর আবারো হ্যাজার্ডের স্পেনে ফেরা নিয়ে গুঞ্জন জোরালো হয়েছে। কারন এবার পছন্দের খেলোয়াড় নেওয়ার বিশেষ শর্ত নিয়েই ক্লাবে এসেছেন ফরাসি এ কোচ। রিয়াল, চেলসি এবং হ্যাজার্ড চুক্তির জন্য একমত হতে যাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।