ঢাকাSaturday , 6 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যামস্ট্রিংয়ের চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে ব্রাভো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিয়ের চোটে আইপিএল থেকে ছিটকে পড়লেন ডোয়াইন ব্রাভো। সদ্য পাওয়া এ চোটের কারণে আগামী দুই সপ্তাহ খেলতে পারবেন না চেন্নাই সুপার সুপার কিংসের এ অলরাউন্ডার।
চলতি মৌসুমে চেন্নাইয়ের প্রথম হারের ম্যাচে চোটকে সঙ্গী করেছেন ব্রাভো। গত ৩ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরেছিল তার দল চেন্নাই।
ব্যক্তিগত কারণে এর আগে আইপিএল ছেড়ে চলে গেছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও ইংল্যান্ডের ডেভিড উইলি। কেবল ইনজুরিতে পড়া খেলোয়াড়দের অভাব অন্যদের দিয়ে পূরণ করতে পারে আইপিএলের দলগুলো। কিন্তু দল ছেড়ে গেলে তাদের অভাব পূরণ করা সম্ভব হয়নি। তাই উইলির অভাব অন্যদের দিয়ে পূরণ করতে পারবে না চেন্নাই কিংস। তাদের পর এবার ফর্মে থাকা ব্রাভোর চোট চিন্তায় ফিলেছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকে।
২০১৯ আইপিএল মৌসুমের প্রথম চার ম্যাচে ৭ উইকেট পেয়েছেন ব্রাভো। ব্যাট হাতে ২৮ বলে করেছেন ৩৯ রান। সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেন, দলের জন্য নিঃসন্দেহে এটা বড় ক্ষতি। কিন্তু, অতীতেও আমাদের এ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।