ঢাকাTuesday , 2 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যাটট্রিক করেও জানতেন না তিনি!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এই ম্যাচটা হয়তো সাইডবেঞ্চে বসেই দেখতে হতো তাকে। ক্রিস গেইলের চোটে স্যাম কুরান সুযোগ পেয়ে যান কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশে। ইংলিশ অলরাউন্ডার সুযোগটা কাজে লাগিয়েছেন দারুণভাবে। তার দুর্দান্ত হ্যাটট্রিকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে পাঞ্জাব। কিন্তু অবাক করা ব্যাপার হলো- হ্যাটট্রিক করেছেন, তা টের পাননি কুরান!
মোহালিতে সোমবার রাতের এই ম্যাচে ১৬৭ রান তাড়ায় সহজ জয়ের পথেই ছিল দিল্লি। একটা সময় জয়ের জন্য তাদের দরকার ছিল ২১ বলে ২৩ রান, হাতে ৭ উইকেট। সেই ম্যাচটাই কিনা ১৭ বলের মধ্যে মাত্র ৮ রানে ৭ উইকেট হারিয়ে ১৪ রানে হেরে গেছে দিল্লি! কুরান ৫ বলের মধ্যে হ্যাটট্রিকসহ নিয়েছেন ৪ উইকেট।
বাঁহাতি এই পেসার হ্যাটট্রিকটা করেছেন দুই ওভার মিলিয়ে। ১৮তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট করেন কলিন ইনগ্রাম ও হার্শাল প্যাটেলকে। শেষ ওভারে প্রথম দুই বলে কাগিসো রাবাদা ও সন্দীপ লামিচানেকে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুরান জানালেন, তিনি জানতেনই না হ্যাটট্রিক করে মাঠ ছাড়ছেন, ‘দর্শকদের চিৎকারে কিছু শুনতেই পাইনি। এমনকি আমি নিজেই বুঝতে পারিনি যে হ্যাটট্রিক করেছি। ম্যাচ শেষে অ্যাশ (রবিচন্দ্রন অশ্বিন) এসে আমাকে জানায়। অসাধারণ অনুভূতি হচ্ছে।’
গেইলের পরিবর্তে এদিন ওপেনিংয়ে নেমে মাত্র ১০ বলে ২০ রানের দারুণ এক ‘ক্যামিও’ ইনিংসও খেলেন কুরান। জানালেন, এর আগে স্কুল ক্রিকেটে ওপেন করলেও পেশাদার ক্রিকেটে এমন অভিজ্ঞতা তার এটাই প্রথম, ‘আমি এখানে সবার মন জিততে এসেছি। এর আগে আমি স্কুল ক্রিকেটে ওপেন করেছি, তবে পেশাদার ক্রিকেটে এই প্রথম ওপেন করার অভিজ্ঞতা হলো।’
আইপিএলের নিলামে পাঞ্জাব কেন তাকে ৭.২ কোটি রুপিতে দলে টেনেছে, সেটা নিজের দ্বিতীয় ম্যাচেই দেখালেন ২০ বছর বয়সি ইংলিশ অলরাউন্ডার!