ঢাকাSaturday , 30 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনার ইতিহাসে সেরা গোলটি মেসির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে মোট ৬৪টি গোল মনোনীত হয় ভোটিংয়ের জন্য। তিন মাস ধরে চলে অনলাইন ভোটিং। ৬০টি এলিমিনেটরি রাউন্ডের শেষে এক সপ্তাহ আগে বেছে নেওয়া হয় সেরা চারটি গোলকে।
১৬০টি দেশ থেকে ৫ লক্ষ ভোটের পর সেরা গোল নির্বাচন করা হয়েছে। ৪৫ শতাংশ ভোট পেয়ে সমর্থকদের বিচারে বার্সেলোনার সর্বকালের সেরা গোল নির্বাচিত হয়েছে ২০০৬-০৭ মৌসুমে কোপা দেল রে’র সেমিফাইনালে গেতাফের বিরুদ্ধে করা লিওনেল মেসির একক কৃতিত্বের অনবদ্য গোলটি।
পুরস্কার যে মেসির হাতেই উঠতে চলেছে সেটা আন্দাজ করা যাচ্ছিল আগে থেকেই। কেননা, সেরা চারে মনোনীত তিনটি গোল ছিল মেসির। গেতাফের বিরুদ্ধে প্রায় গোটা দলকে কাটিয়ে গোলটি ছাড়াও মেসির অ্যাতলেটিক ক্লাবের বিরুদ্ধে কোপা ফাইনালে এবং সান্টিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের করা গোল ছিল সেরার দৌঁড়ে।
এছাড়া সার্জি রবার্তোর পিএসজির বিরুদ্ধে করা গোলটি চূড়ান্ত রাউন্ডের জন্য মনোনীত হয়েছিল। সুতরাং, ফাইনালে মেসির তিন বনাম রবার্তোর একটি গোলের লড়াই ছিল। শেষমেশ মেসি টেক্কা দেন নিজের দুটি এবং রবের্তোর একটি গোলকে।
গেতাফের বিরুদ্ধে করা মেসির গোল ভোট পেয়েছে ৪৫ শতাংশ। অ্যাতলেটিক ক্লাবের বিরুদ্ধে মেসির গোলটি পেয়েছে ২৮ শতাংশ ভোট। মেসির চ্যাম্পিয়ন্স লিগের গোলটির প্রাপ্ত ভোট ১৬ শতাংশ। রবার্তোর পিএসজির বিরুদ্ধে করা গোলটি পেয়েছে ১১ শতাংশ ভোট।