ঢাকাSaturday , 30 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লা লিগায় রোনালদোকে মিস করেন মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গত এক যুগে ব্যক্তিগত কিংবা দলীয় শিরোপার প্রায় সবগুলোই নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। স্পেনের দুই সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে তাদের লড়াইটা বেশ উত্তাপ ছড়াতো। কিন্তু গত মৌসুমে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় সেই উত্তাপে ভাটা পড়েছে বলে মনে করেন ফুটবলবোদ্ধারা।
চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়ালের সঙ্গে লড়াইয়ে সময়ের সেরা ফুটবলার রোনালদোকে মিস করেন মেসি। দূরত্ব বাড়লেও নিজেদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার আদানপ্রদান করে যান মেসি-রোনালদো। আর্জেন্টাইন রেডিও চ্যানেলকে দেয়া মেসির এক সাক্ষাৎকারে সে ভালোবাসার কথা আবারো জানালেন মেসি। যেখানে তিনি বর্তমান বিশ্বের সেরা ফুটবলারের প্রশ্নে রোনালদোকে জায়গা দিয়েছেন অন্য সবার শীর্ষে, ঠিক নিজের পাশেই।
লা লিগায় এবার সর্বোচ্চ গোল করে বার্সাকে শিরোপার দৌড়ে শীর্ষে রেখেছেন মেসি। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকোর বিপক্ষে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন রোনালদো। তবে রোনালদোর প্রাক্তন ক্লাব রিয়াল এখন শিরোপার দৌড়ে বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে লা লিগায় মিস করার কথা জানালেন মেসি।
‘আমি ক্রিস্টিয়ানোকে মিস করি। তাকে শিরোপা হাতে দেখলে কিছুটা কষ্ট লাগলেও সে লা লিগাকে সম্মানিত করেছিল। রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর ক্লাবটি চ্যাম্পিয়ন লিগ শিরোপার বড় দাবিদার হয়ে উঠেছে। অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচটি তাকে অবশ্যই আত্মবিশ্বাস যোগান দিবে।’