ঢাকাSunday , 24 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা দল ছেড়ে বার্সায় ফিরছেন মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে আট মাস পর জাতীয় দলে ফিরে আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। উল্টো ভেনেজুয়েলার বিপক্ষে হারের ম্যাচে চোট পাওয়ায় মরক্কোর বিপক্ষে পরের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। চোটের কারণে ছিটকে পড়া মেসিকে এবার আর্জেন্টিনা ক্যাম্প থেকে ফিরিয়ে নিচ্ছে বার্সেলোনা।
চলতি মৌসুমে বার্সার হয়ে দারুণ ফর্মে মেসি। সব প্রতিযোগিতায় তার ৩৬ ম্যাচে ৩৯ গোলের কল্যাণে ট্রেবল শিরোপার স্বপ্ন দেখছে কাতালান ক্লাবটি। জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমেই মেসি চোটে পড়ায় উদ্বিগ্ন বার্সা। তাই দলের সেরা তারকাকে ক্লাবে ফিরিয়ে নিচ্ছে ন্যু ক্যাম্পের ক্লাবটি। এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেসির ক্লাবে ফিরে আসার কথা জানিয়েছে বার্সা।
‘লিওনেল মেসি আন্তর্জাতিক ম্যাচে খেলতে চায়নি। শুক্রবার জাতীয় দলের হয়ে খেলতে নেমে সে চোট পেয়েছে। ফলে মঙ্গলবার মরক্কোর বিপক্ষে পরের ম্যাচটি খেলা হচ্ছে না তারা। কুঁচকিতে চোট পাওয়ায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচটি খেলবে না সে।’
চোট কাটিয়ে উঠা ও পুনর্বাসনের জন্য আর্জেন্টিনা ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরছেন মেসি। তার অনপুস্থিতিতে মরক্কোর বিপক্ষে পরের ম্যাচে জুভেন্টাস তারকা পাওলো দিবালাকে আক্রমনে নিয়ে আসতে পারেন কোচ লিওনেল স্কালোনি। ব্রাজিলে কোপা আমেরিকা শুরুর আগে মরক্কোর বিপক্ষে ম্যাচটিই হয়তো আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক ম্যাচ।