ঢাকাMonday , 18 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাপবিবোর্ডের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত

Link Copied!

বাপবিবোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ‘অপ্রতিরোধ্য আরইবি’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (REB) এর ক্রীড়া ও সংস্কৃতি কল্যাণ পরিষদ (ক্রীসকপ) এর উদ্যোগে গত ১৬ মার্চ শনিবার রাজধানীর বনানী মাঠে বাপবিবোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯। সকাল ১০ ঘটিকায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এতে ‘অদম্য আরইবি’, ‘অপ্রতিরোধ্য আরইবি’, ‘অগ্রগামী আরইবি’ ও ‘আলোকিত আরইবি’ নামে ৪টি দল অংশগ্রহণ করে। নক-আউট পদ্ধতির এ টুর্নামেন্টে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দীতাপূর্ণ নক-আউট পর্বের বাধা পার হয়ে ফাইনাল ম্যাচ খেলার গৌরব অর্জন করে যথাক্রমে ‘অপ্রতিরোধ্য আরইবি’ এবং ‘অদম্য আরইবি’ দল দুটি। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান করে ‘অপ্রতিরোধ্য আরইবি’ দল। ‘অদম্য আরইবি’ দল ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় । ‘অপ্রতিরোধ্য আরইবি দল ৩৭ রানে ‘অদম্য আরইবি’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দি ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ‘অপ্রতিরোধ্য আরইবি’ দলের মো. সাদ্দাম হোসেন এবং টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন আরমান আহসান। টুর্নামেন্ট শেষে বাপবিবোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। বাপবিবোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মাঠে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উপভোগ করেন।