ঢাকাMonday , 18 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এভারটনের মাঠে চেলসির হার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ২-০ গোলে হেরে গেছে চেলসি।
রোববার রাতে গুডিসন পার্কে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় এভারটন। ৪৯ মিনিটে চলতি মৌসুমে লিগের নিজের দ্বাদশ গোলটা করেন রিচার্লিসন।
৭২ মিনিটে এভারটনের ব্যবধান দ্বিগুণ করেন গিলফি সিগুর্ডসন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
২০১৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম এভারটনের মাঠে কোনো গোল করা ছাড়াই হারল চেলসি। সেবার হোসে মরিনহোর অধীনে ১-০ গোলে হেরেছিল তারা।
৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি। এক ম্যাচ বেশি খেলা এভারটন ৪০ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।