ঢাকাSaturday , 16 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পেন দলে অপ্র্যতাশিত আট মুখ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউরো ২০২০’র জন্য অন্যদের মতো প্রস্তুতি শুরু করতে যাচ্ছে স্পেন। মাল্টা ও নরওয়ের বিপক্ষে দুটি বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে লা রোজারা। ওই দুটি ম্যাচে লুইস এনরিকের ঘোষিত দলে ডাক পেয়েছেন অপ্রতাশিত আট ফুটবলার।
আসন্ন দুটি বাছাইপর্বের ম্যাচে দলে নেওয়া হয়নি রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ইস্কোকে। তবে গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের আগে অন্যদের যাচাই-বাছাই করে দেখতেই অনেক নতুন মুখকে দলে ডেকেছেন স্প্যানিশ কোচ।
সার্জিও গোমেজ, বের্নাত, ফ্যাবিয়ান, পেরেজো, জেসাস নাভাস, মুনিয়াইন, ক্যানালেস ও জাইমে মাতার মতো তরুণ ফুটবলাররা পুরো মৌসুমে আলো ছড়িয়েছেন। ক্লাবের পর আন্তর্জাতিক ম্যাচে তাদের পরখ করতেই স্পেন স্কোয়াডে নিয়েছেন কোচ এনরিক।
নেশনস লিগের চূড়ান্ত পর্যায়ে খেলবে স্পেন। মূলপর্বে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন। এর আগে দলের তরুণদের সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার প্রাক্তন কোচ এনরিক।
অন্যদিকে দানি সেবায়োস ও মার্কো অ্যাসেনসিওর মতো খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদ স্কোয়াডে নিয়মিত ডাক না পেলেও স্পেন দলে রয়েছেন। এছাড়া আগের স্কোয়াড থেকে অপরিবর্তিত রয়েছেন স্পেনের তিন গোলরক্ষক।
গোলরক্ষক: ডি গিয়া, কেপা, পাউ লোপেজ।
ডিফেন্ডার : জর্দি আলবা, গয়া,বের্নাত, মারিও হারমোসো, ইনিগো মার্টিনেজ, সার্জিও রামোস, সার্জিও গোমেজ, সার্জিও রবার্তো ও জেসাস নাভাস।
মিডফিল্ডার: বুসকেটস, রদ্রি, সেবায়োস, ফ্যাবিয়া রুইজ, প্যারেইজো, ক্যানালেস।
ফরোয়ার্ড: মার্কো অ্যাসেনসিও, রদ্রিগো, মোরাতা, মুনিয়াইন, হুয়ান মাতা।