ঢাকাThursday , 14 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্যামি-পোলার্ডকে ছাপিয়ে নায়ক ওয়াটসন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : শেন ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যে পেশোয়ার জালমিকে হারিয়ে প্রথম দল হিসেবে পিএসএলের ফাইনালে উঠেছে কোয়েটা গ্লাডিয়েটর্স।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে কোয়ালিফায়ার ম্যাচে বুধবার রাতে ১০ রানে জিতেছে গ্লাডিয়েটর্স। তাদের ৬ উইকেটে করা ১৮৬ রানের জবাবে জালমি করতে পারে ৭ উইকেটে ১৭৬।
লক্ষ্য তাড়ায় ৯০ রানেই ৫ উইকেট হারিয়েছিল জালমি। শেষ ৬ ওভারে তাদের দরকার ছিল ৯৭ রান। ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৮৩ রানের বিস্ফোরক এক জুটিতে জয়ের আশা জাগিয়েছিলেন কাইরন পোলার্ড ও ড্যারেন স্যামি।
শেষ ওভারে জালমির জন্য সমীকরণটা নেমে এসেছিল ২১ রানে। ওয়াটসনের প্রথম বলে স্যামি সিঙ্গেল নেওয়ার পর ছক্কা হাঁকান পোলার্ড। পরের বলেই বোল্ড হয়ে যান ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। পরের বলে স্যামি রান আউটে কাটা পড়লে জালমির আশাও শেষ হয়ে যায় সেখানেই।
স্যামি মাত্র ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৪ রান করেন। আর পোলার্ড ২২ বলে ৬ চার ও এক ছক্কায় করেন ৪৬ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়াটসনের ৭১ ও আহসান আলীর ৪৬ রানের সুবাদে বড় পুঁজি পেয়েছিল গ্লাডিয়েটর্স। ৪৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭১ রানের ইনিংসটি সাজান ওয়াটসন। পরে হাত ঘুরিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।