ঢাকাThursday , 7 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেসব প্রেক্ষাগৃহে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘যদি একদিন’ নামে সিনেমা। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনয়শিল্পী তাসকিন।
আগামীকাল শুক্রবার বিশ্ব নারী দিবস। এদিন ২২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঢাকা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), বলাকা (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), শাহিন (ঢাকা) হলে সিনেমাটি দেখা যাবে। এছাড়া ঢাকার বাইরে শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), আলমাস (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), মণিহার (যশোর), সেনা (সাভার), পান্না (মুকতারপুর), রানিমহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গি), নিউ মেট্রো (নারায়নগঞ্জ)সহ আরো বেশ কয়েকটি সিনেমা হলে প্রদর্শিত হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সিনেমা হল বুকিং চলছে।
তাহসান, শ্রাবন্তী ও তাসকিন ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, আফরীন শিখা রাইসাসহ অনেকে।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা। ‘এর আগে তিনি ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ নামে সিনেমা নির্মাণ করেন।