ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইলদের ব্যর্থতার দিনে ইংল্যান্ডে জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ কেউ জেতেনি। ২-২ ব্যবধানে ড্র হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও লিড নিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬০ রান তোলে। জবাবে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সফরকারী ইংল্যান্ড।
অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের পাওয়ার হাউস ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। একমাত্র নিকোলাস পুরান করেন ৩৭ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৫৮ রান। ৩০ বলে ২৮ রান করেন ড্যারেন ব্রাভো। ক্রিস গেইল ১২ বল খেলে ২ ছক্কায় করেন ১৫ রান। বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছেন ইংল্যান্ডের টম কুরান। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।
১৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। শেল্ডন কটরেলের বলে সরাসরি বোল্ড হয়ে যান আলেক্স হেলস (১১)। ৩২ রানের মাথায় ফিরে যান জো রুট। কটরেলের বলে তিনি এলবিডব্লিউ হন শূন্যরানে। সেখান থেকে জনি বেয়ারস্টো ও অধিনায়ক ইয়ান মরগান ৫১ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ৮৩ পর্যন্ত নিয়ে যান।
দলীয় এই রানে আউট হন মরগান। জ্যাসন হোল্ডারের বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩০ রান করে। ১০৩ রানের মাথায় ৪০ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৮ রান করা বেয়ারস্টোকে ফেরান অ্যাশলে নার্স ব্রেথওয়েটের হাতে ক্যাচ বানিয়ে। এরপর জোন ডেনলি ও স্যাম বিলিংস পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়ে দলের জয় সহজ করে দেন।
জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকতে ডেনলি ফিরেন ৩০ রান করে। ১৫৪ রানের মাথায় কটরেলের তৃতীয় শিকারে পরিণত হয়ে বিলিংসও আউট হয়ে যান। ১৮টি রান আসে তার ব্যাট থেকে। এরপর টম কুরান (২) ও ডেভিড উইলি (১) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ম্যাচসেরা হন জনি বেয়ারস্টো। শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে উইন্ডিজ ও ইংল্যান্ড। সোমবার একই সময়ে হবে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি।