ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনদস্যুর চরিত্রে জুনিয়র এনটিআর?

Link Copied!

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। তেলেগু সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ তেজাকে নিয়ে তার পরবর্তী সিনেমা নির্মাণ করছেন তিনি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ট্রিপল আর। সিনেমাটিতে এ দুই অভিনেতার চরিত্র কী তা নিয়ে বেশ কৌতূহলী তাদের ভক্তরা।
ট্রিপল আর সিনেমাটিতে একজন বনদস্যুর চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর। চরিত্রটির জন্য নিজের শারীরিক গড়ন ঠিক করতে কঠোর পরিশ্রম করছেন তিনি। তারকা প্রশিক্ষক লয়েডস স্টেভেনের তত্ত্বাবধায়নে নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেতা। অন্যদিকে এতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে রাম-চরণকে। এছাড়া সিনেমাটিতে এ দুই অভিনেতার মধ্যে একটি হাই অকটেন ফাইটিং দৃশ্য দেখতে পাবেন দর্শক। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সিনেমাটিতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কীর্তি সুরেশ থেকে শুরু করে সামান্থা আক্কিনেনিসহ অনেকের নামই শোনা গেছে। এ তালিকায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং পরিণীতি চোপড়াও আছেন।
এরই মধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে ট্রিপল আর। এমনিক সিনেমাটির স্যাটেলাইট স্বত্ব ১৩২ কোটি রুপিতে বিক্রি হয়েছে। তবে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।