ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে জীবনে একবারই হওয়া উচিৎ

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী কৃতি স্যানন। দক্ষিণী সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন বলিউড সিনেমায়। অভিনয়ের পাশাপাশি প্রেমের সম্পর্কে জড়িয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
২৮ বছর বয়সি কৃতি ব্যক্তিগত জীবনে অবিবাহিত। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিয়ে, অভিনয়সহ নানা বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী।
এ সময় প্রশ্ন করা হয় লিভ-ইন না বিয়ের পক্ষে আপনি? জবাবে কৃতি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিয়ের পক্ষে। কিন্তু জাজমেন্টাল হতে চাই না। যারা লিভ-ইন সম্পর্কে থাকেন, তারা বিয়ের আগে পরখ করে দেখে নিতে চান, আদৌ একসঙ্গে থাকতে পারবেন কি না। এতে দোষের কী আছে? যদি একে অপরের সম্পর্কে নিশ্চিত না হন, তা হলে বিয়ে না করাই ভালো। অবশ্য বিয়ে জীবনে একবারই হওয়া উচিৎ।’
২০১৬ সালে ‘রাবতা’ সিনেমার শুটিং করতে গিয়ে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কৃতি। দীর্ঘ তিন বছরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন বলিপাড়ায় চাউর হয়েছে। কয়েক মাস আগে এ জুটির প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে।
কৃতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লুকা চুপি’। বর্তমানে বলিউডের ‘কলঙ্ক’, ‘অর্জুন পাটিয়ালা’, ‘হাউসফুল ফোর’ ও ‘পানিপথ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।