ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীর-দীপিকার ছবি ভাইরাল

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয়। শুধু তাই নয়, সব ভুলে রণবীর সিংয়ের সঙ্গে সংসার পেতেছেন দীপিকা পাড়ুকোন।
এই দম্পতি সুখে দিনযাপন করছেন। এমনই এক সময়ে রণবীর কাপুর ও দীপিকার দুটি স্থিরচিত্র অন্তর্জালে ভাইরাল হয়েছে। ছবি দুটি পুরোনো না নতুন তা নিয়ে সংশয় ছিল। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি একটি প্রতিষ্ঠানের কফির বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন রণবীর-দীপিকা। তারই দুটি ছবি তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। একটি ছবিতে দেখা যায়-পরস্পরের চোখে চোখ রেখে কফি পান করছেন রণবীর-দীপিকা। অন্য ছবিতে দেখা যায়, সোফায় মুখোমুখী বসে আছেন তারা। দুজনের হাতেই কফির মগ। দুজনকেই হাস্যজ্জ্বল দেখাচ্ছে।
২০১৩ সালে অয়ন মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ২০১৫ সালে ইমতিয়াজ আলীর ‘তামাশা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন দীপিকা-রণবীর।
জানা যায়, অজয় দেবগন ও রণবীর কাপুরকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা লাভ রঞ্জন। এতে নায়িকা চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, দুজন শক্তিশালী অভিনেতা থাকা সত্ত্বেও নায়িকা চরিত্রটি এখানে গুরুত্বপূর্ণ। দীপিকা নির্মাতার প্রথম পছন্দ এবং এই সিনেমা ফিরিয়ে দেয়ার কোনো কারণ তার নেই।
চলতি বছরের মাঝামাঝি নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর মেঘনা গুলজার পরিচালিত ‘ছাপাক’ সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন এই অভিনেত্রী।