ঢাকাTuesday , 5 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি

Link Copied!

সাধারণ সম্পাদক শৌমিক বাগচী ও সাংগঠনিক সম্পাদক তাসনিয়া তাহাসিন আরশী

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার’র নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে প্রত্নতত্ত্ব বিভাগ ৪৫তম ব্যাচের শিক্ষার্থী শৌমিক বাগচীকে সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগ ৪৫তম ব্যাচের শিক্ষার্থী তাসনিয়া তাহাসিন আরশীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সাংগঠনিক সম্পাদক: আনান আফসানা আজাদ, প্রযোজনা সম্পাদক: এনামুল হক, সহ-প্রযোজনা সম্পাদক: সিফাত হাসান, পাঠাগার সম্পাদক: সৈয়দ শাহ রুবাইয়াত ইয়েছরীব মুগ্ধ, অর্থ সম্পাদক: হুমায়ন ইবনে জামান, দপ্তর সম্পাদক: ঐশিক সামি আহমেদ, সহ-দপ্তর সম্পাদক: ফাতেমা নাজনীন শায়লা, প্রচার সম্পাদক: সাইফুল শামীম, প্রকাশনা সম্পাদক: মোহসিনা রহমান সেতু।
কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন- রায়াহন বাবু বর্ষণ, সুমাইয়া জাহান, উৎপল মন্ডল, চন্দন সমদ্দার সোম, ফারিয়া মাহিন আলম রিয়ানা ও মো. মুক্তারুল অর্ক।
এছাড়া কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছানকে সভাপতি, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান মনির প্রধান উপদেষ্টা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলি উপদেষ্টা ও শিক্ষার্থী দিপংকর চক্রবর্তী দীপ সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন।