ঢাকাMonday , 4 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নয় বছর পর ঐশ্বরিয়া-অভিষেক

Link Copied!

বিনোদন ডেস্ক : গত কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, উর্দু কবি সাহির লুধিয়ানবি ও কবি-ঔপন্যাসিক অমৃতা প্রীতমের জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা। এও জানা যায়, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। এটি প্রযোজনা করবেন সঞ্জয় লীলা বানসালি। কিন্তু এসবই গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।
দীর্ঘ দিন পর সিনেমাটি নিয়ে আবারো গুঞ্জন চাউর হয়েছে, সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করবেন ঐশ্বরিয়া-অভিষেক। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন অভিষেক বচ্চন। এতে প্রয়াত লেখক অমৃতা প্রীতমের চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সিনেমা সংশ্লিষ্ট কেউ। তবে সম্প্রতি ঐশ্বরিয়া রাই তার পরবর্তী সিনেমা প্রসঙ্গে জানান, পরিচালক ও প্রযোজক এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।
বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ২০০০ সালে ‘ধাই আকসার প্রেম কে’ সিনেমায় সর্বপ্রথম একসঙ্গে অভিনয় করেন তারা। বাস্তব জীবনে জুটি বাঁধার পর ২০১০ সালে ‘রাবণ’ সিনেমায় জুটি বাঁধেন অভিষেক-ঐশ্বরিয়া। তারপর কেটে গেছে দীর্ঘ নয় বছর। মাঝে অনেক নির্মাতাই তাদের একসঙ্গে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সবকিছু ঠিক থাকলে বিরতি ভেঙে আবারো একসঙ্গে পর্দায় হাজির হবেন অভিষেক-ঐশ্বরিয়া।
গত বছর শোনা যায়, অনুরাগ কাশ্যপের পরবর্তী সিনেমা ‘গুলাব জামুন’-এ একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন ঐশ্বরিয়া-অভিষেক। কিন্তু সর্বশেষ আর অভিনয় করতে দেখা যায়নি এই জুটিকে।