ঢাকাMonday , 4 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে পা রাখছেন কীর্তি?

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল, তেলেগু, মালায়ালাম ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নাম ঠিক না হওয়া বলিউডের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কীর্তি সুরেশ। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন তিনি। এটি পরিচালনা করবেন অমিত শর্মা। প্রযোজনা করবেন বনি কাপুর। তবে এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট কারো আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
কীর্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন বিজয়। এ. আর. মুরুগাদোস পরিচালিত সিনেমাটি গত বছরের শেষের দিকে মুক্তি পায়। এ দিকে শোনা যাচ্ছে, একই পরিচালকের নতুন একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কীর্তি। এতে রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। এছাড়া মালায়ালাম ও তেলেগু ভাষার দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেত্রী।
২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এরপর তার অভিনীত ২০টি সিনেমা মুক্তি পেয়েছে।