ঢাকাMonday , 4 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগদান সারলেন ফারহান-শিবানি?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড পরিচালক-অভিনেতা ফারহান আখতার। টিভি সঞ্চালিকা ও অভিনেত্রী শিবানি ডাণ্ডেকারের সঙ্গে প্রেম করছেন তিনি। অনেক দিন ধরেই এ গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। এবার গুঞ্জন উঠেছে, বাগদান সেরেছেন এই জুটি।
গতকাল রোববার ফারহান আখতার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, একটি হাত আরেকটি হাতের আঙুল ধরে আছে। দু’ হাতের অনামিকায় দুটি আংটি দেখা যায়। আর ক্যাপশনে ফারহান আখতার লিখেছেন, ‘হাত ধরে রাখার মধ্যে বাস্তব কিছু রয়েছে, এটা ছলাকলাহীন জটিলতা’।
এরপর পোস্টে অনেক ভক্ত এ জুটিকে অভিনন্দন জানান। তারপরই প্রশ্ন উঠেছে, তবে কি বাগদান সেরেছেন ফারহান ও শিবানি? কিন্তু এ বিষয়ে এখনো মুখ খুলেননি ফারহান কিংবা শিবানি।
২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শোনা গিয়েছিল, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু বর্তমানে শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। যদিও ফারহান-শিবানি কেউ-ই এ ব্যাপারটি সরাসরি স্বীকার করেননি, তবে প্রায়ই বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যায় তাদের।
এর আগে ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শিবানি বলেছিলেন, ‘আমরা পাবলিক ফিগার, তাই মানুষ যা খুশি বলতে পারে। কিন্তু তাদের মতামত নিয়ে মাথা ঘামাই না। আমি কে এবং কার সঙ্গে ডেট করলে আমি স্বস্তিবোধ করব তা ভালো করেই জানি।’
তিনি আরো বলেন, ‘আমি লুকোচুরি করছি না, তবে চিৎকার করে বলারও কিছু নেই। কার সঙ্গে ডেট করছি এটি ঘোষণা দিয়ে বলারও প্রয়োজন বোধ করছি না। আমার ব্যক্তিগত জীবনের কোন বিষয় কোন সময় সবার সঙ্গে শেয়ার করব এটা আমার সিদ্ধান্ত, আর দর্শকরা এটি কীভাবে নিবেন তা সম্পূর্ণ তাদের বিষয়। সবার সামনে আমি কতটুকু তথ্য প্রকাশ করব এটি সম্পূর্ণ আমার নিজের ব্যাপার।’
ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনাও করেন। ফারহান ও শিবানির পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়েলিটি শো-তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।