ঢাকাMonday , 4 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেললেন তামিম

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ দলের হয়ে তিনি একাই করেছেন ১২৬ রান।
দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি দেখা না পেলেও করেছেন ৭৪ রান। এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার তিনি পেয়েছেন আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে। ১১ ধাপ উন্নতি করে তামিম উঠে এসেছেন ২৫তম স্থানে। ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ছুঁয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে।
র‌্যাঙ্কিংয়ে ২৫তম অবস্থানে এসে তামিম পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এতোদিন সাকিব ছিলেন সবার উপরে। তাকে পেছনে ফেলে তামিম উঠে এসেছেন ২৫তম স্থানে। আর সাকিব নেমে গেছেন ২৮তম স্থানে। সাকিবের রেটিং পয়েন্ট ৬১০।
টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকানো অপর দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১ ও ১৪৯ রানের ইনিংস খেলে ২৫ ধাপ উন্নতি করে সৌম্য উঠে এসেছেন ৬৭তম স্থানে।
আর ২২ ও ১৪৬ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ রিয়াদ উঠেছেন ক্যারিয়ার সেরা ৪০তম স্থানে। পাশাপাশি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়েও ৩ ধাপ উন্নতি করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। অবস্থান করছেন ৬৩তম স্থানে।