ঢাকাSunday , 3 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ নাই : ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার কোনো অর্থনৈতিক ভবিষ্যৎ নাই। শনিবার রাজধানী ওয়াশিংটনে রক্ষণশীলদের এক সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার অবিশ্বাস্য, সম্ভাবনাময় অর্থনৈতিক ভবিষ্যৎ আছে যদি তারা একটি চুক্তি করে, কিন্তু পারমাণবিক অস্ত্র থাকলে তাদের কোনো অর্থনৈতিক ভবিষ্যৎ নাই ‘
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ‘অত্যন্ত শক্তিশালী’ মনে হচ্ছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
গত সপ্তাহে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হয়। তবে বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। যুক্তরাষ্ট্রের দাবি ওই বৈঠকে সব ধরণের নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়েছিল উত্তর কোরিয়া। আর পিয়ংইয়ংয়ের দাবি তারা কেবল অসামরিক ও জনগণের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়েছে।
এদিকে, যৌথ সামরিক মহড়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। পেন্টাগন প্রধান প্যাট্রিক শানাহান শনিবার এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সামরিক প্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘ দুই পক্ষ এটা সুষ্পষ্ট করেছে যে, মহড়া বাতিলে জোটের সিদ্ধান্ত কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে কূটনৈতিক প্রচেষ্টা ও উত্তেজনা প্রশমণে আমাদের স্বদিচ্ছার বহিঃপ্রকাশ।’
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় আয়োজিত যৌথ সামরিক মহড়াগুলো নিয়ে সবসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিল উত্তর কোরিয়া।